November 13, 2026, 5:07 pm

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের ঘোষণা দেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরটি কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে আসে।

নয়াদিল্লির জন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের মূল দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। তাঁর পদত্যাগের মাধ্যমে আন্দোলনকারীদের প্রধান দাবিটি বাস্তবায়নের পথে এগোল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা