ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র ভিপিপ্রার্থী শামীম হোসেন জামায়াতে ইসলামী দলের নাম নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন, দলটির নামের সঙ্গে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়া উচিত।
বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শামীম হোসেন বলেন, “এখন আমাদের দাবি হতে পারে, জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে ‘ইসলামী’ শব্দটা তুলে দিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশে সবচেয়ে বেশি ধর্ম অবমাননা তারা এবং তাদের নেতাকর্মীরাই করে চলেছে। আমাদের বিশ্বাস, তারা ধারাবাহিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চলেছে।”
এদিকে, সোমবার (২০ জুলাই) রাতে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।