July 26, 2026, 7:38 am

আমির হামজার সাতক্ষীরা নিয়ে বক্তব্য আবারও ভাইরাল

আমির হামজার সাতক্ষীরা নিয়ে বক্তব্য আবারও ভাইরাল

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সাতক্ষীরা জেলা নিয়ে দেওয়া একটি পুরোনো বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভাইরাল হয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে ভিডিওটি নতুন করে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে।’

তিনি আরও বলেন, গরিব মানুষকে আল্লাহ ও তার রাসুল (সা.) বেশি ভালোবাসতেন। আমির হামজার ভাষ্যে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা তার কাছে বিশেষ আবেগের জায়গা। একই বক্তব্যে তিনি কুষ্টিয়াকে তালিকার শেষের দিকে উল্লেখ করেন এবং সেখানে মাদকের সমস্যা রয়েছে বলে মন্তব্য করেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ব্যবহারকারীরা এটি শেয়ার করে গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্কের সঙ্গে যুক্ত করে নানা মন্তব্য করছেন।

এদিকে, গাজী নজরুল ইসলাম সম্প্রতি দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি জানান, গত ১৩ জুলাই তিনি প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রাজধানীর মগবাজারে যান এবং সেখানে কিছু ব্যক্তি তাদের কক্ষে প্রবেশ করে হয়রানি করেন। তবে এ ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের ফল এখনো প্রকাশিত হয়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা