October 1, 2026, 8:57 am

বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এ রায় দেন।

এর আগে, দলটির মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেন। কিন্তু নিবন্ধন না পেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটের পক্ষে ছিলেন দলের চেয়ারম্যান, জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী মো. সেলিম মিয়া ছিলেন।

দলটির মহাসচিব জানান, বাংলাদেশ পিপলস লীগ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৫ সালে নিবন্ধনের জন্য আবেদন করলে ২ ফেব্রুয়ারি নিবন্ধন দেওয়া হবে না বলে জানানো হয়। পরে বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়, যার ওপর আজ রায় দেওয়া হয়েছে।

হাইকোর্টের রায়ে নির্বাচন কমিশনকে তিন মাসের মধ্যে বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা