July 13, 2026, 3:34 pm

রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ আদালতের

রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ আদালতের

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৩০ জুন দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই তারিখ ধার্য করেছিলেন। আজ শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করে আদালত আদেশ দেন।

গত বছরের ২২ ডিসেম্বর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা