November 17, 2026, 12:13 am

সামান্তা শারমিনকে ফোনে হুমকি ও গালিগালাজের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা শারমিনকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। তাকে গালাগালিও করা হয়। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেছেন তিনি।
পোস্টে সামান্তা শারমিন উল্লেখ করেন, বরগুনা জেলা ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) পরিচয় দিয়ে সবুজ খান নামে একজন দুপুর ১২টা ২৭ মিনিটে তাকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছেন। তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। কিন্তু ছাত্রলীগে এই ব্যক্তির পদবি কী, তা তিনি বলতে রাজি হননি।
আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ঠিকানা এই বাংলায় হবে না বলেও পোস্টে উল্লেখ করেন সামান্তা।
এ ঘটনায় আজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে গণমাধ্যমকে জানান সামান্তা শারমিন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা