October 16, 2026, 2:45 pm

৪৫তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১,৭০২ জন, গেজেট প্রকাশ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করেছে সরকার। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৭০২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে গণ্য হবেন।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার চাকরিপ্রত্যাশী। ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। সব ধাপ শেষে ২০২৫ সালের ২৭ নভেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে।

দীর্ঘ যাচাই-বাছাই ও স্বাস্থ্য পরীক্ষার পর সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে ১ হাজার ৭০২ জনের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করল জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা