July 9, 2026, 1:33 pm

ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি

ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি

ফেনীর মহিপালে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি।

বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকালে জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে শহীদের কবরের পাশে দাঁড়িয়ে জেয়ারত শেষে তিনি দু’হাত তুলে দোয়া করেন। এসময় তাঁর সঙ্গে জেয়ারত অংশ নেন শহীদ শ্রাবণের পিতা নেছার আহম্মদ, জেলা এনসিপি নেতা আবদুল আজিজ, মুহাইমিন তাজিম, ওমর ফারুক প্রমুখ।

জিয়ারত শেষে হাসনাত আব্দুল্লাহ এমপি শহীদের পিতা-মাতা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। তিনি জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও সংগঠক হিসেবে পরিচিত।

জানা যায়, ফেনী থেকে বিকাল ৫ টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা উদ্বোধন হওয়ার কথা। ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনাম সামনে রেখে জেলার সোনাগাজী উপজেলা চত্বরে পদযাত্রার উদ্বোধন করবেন হাসনাত আব্দুল্লাহ এমপিসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এনসিপির ফেনী জেলা সদস্যসচিব শাহ ওয়ালিউল্লাহ মানিক জানান, ওই কর্মসূচিতে অংশ নিতে ফেনীতে এসে শহীদের কবর জিয়ারতে ছুটে যান হাসনাত আব্দুল্লাহ এমপি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা