July 9, 2026, 2:40 pm

পাকিস্তান সরকারের উচ্চশিক্ষা বৃত্তির যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা রংপুরে অনুষ্ঠিত

পাকিস্তান সরকারের উচ্চশিক্ষা বৃত্তির যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা রংপুরে অনুষ্ঠিত

পাকিস্তান সরকারের উচ্চশিক্ষা বৃত্তির আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য আবেদনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়নের লক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় রংপুর অঞ্চলের মোট ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এটি দেশব্যাপী নির্ধারিত ছয়টি আঞ্চলিক পরীক্ষাকেন্দ্রের মধ্যে একটি।

পাকিস্তানের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এ বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি, আবাসন, ভাতা এবং অন্যান্য শিক্ষা-সহায়তা প্রদান করা হবে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রোগ্রাম ডিরেক্টর রাও মুহাম্মদ আজহার, এবং পাকিস্তান হাইকমিশনের কালচারাল সেক্রেটারি আনিল আসগর কালহোরো।

পরিদর্শন শেষে অতিথিরা পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের প্রশংসা করেন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি কর্মসূচিকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা