May 5, 2026, 5:27 pm

জামালপুরে গাঁজাসহ আটক-২

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার ।

জামালপুরে ১০ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর মিয়া (৩০) ও শাজাহান মিয়া (৩৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার (৫ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।

র‌্যাব জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (৪ মে) দিবাগত রাতে জামালপুর সদর থানার উত্তর কুটুরিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জাহাঙ্গীর মিয়া ও শাজাহান মিয়াকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। আটক দুজনের বাড়ি হবিগঞ্জ জেলার সদর এলাকায়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, আটক ব্যক্তিদের উদ্ধারকৃত আলামতসহ জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা