July 2, 2026, 10:02 am

রাজধানীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ আসাদ স্টাফ রিপোর্টার :

জামালপুরের বকশীগঞ্জে মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ২ জুলাই) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে নিজ বাড়ির আঙিনায় একটি কামরাঙা গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষক মোতালেব সরকার বুধবার রাতে খাবার খেয়ে নিজ শোবার ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে বাড়ির আঙিনায় কামরাঙা গাছের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা— তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা