October 23, 2026, 10:19 am

সিদ্ধিরগঞ্জে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন খানসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৮০ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মহসিন খানের স্থায়ী ঠিকানা কুমিল্লার দাউদকান্দি। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার রনি সিটিতে বসবাস করতেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি ৮০ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার অন্য আটজন হলেন—সামারি ট্রায়াল মামলার আসামি শামীম মিয়া (৪০), আল আমিন (২০), রাজু (৩২) ও নিরব আহম্মেদ খান (২১); সিআর পরোয়ানাভুক্ত আসামি ফাহিম ইমতিয়াজ খান (২৯) ও আসাদুজ্জামান সোহাগ এবং মাদক মামলার আসামি বিষ্ণু রাম রাউদ (৫০) ও তাঁর স্ত্রী রিনা রানী (৪৫)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, “মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তৎপর রয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা