July 13, 2026, 4:31 pm

মোদির ‘ছোট বোন’ সম্বোধনে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির ভারত সফর

মোদির ‘ছোট বোন’ সম্বোধনে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির ভারত সফর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ‘আমার ছোট বোন’ বলে সম্বোধন করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত ভারত-জাপানের ১৬তম বার্ষিক শীর্ষ সম্মেলনের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

মোদি বলেন, ‘মহামান্য এবং আমার ছোট বোন, প্রধানমন্ত্রী তাকাইচি।’ তিনি জাপানের প্রতিনিধি দল, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের স্বাগত জানান এবং তাকাইচির প্রথম ভারত সফরকে স্বাগত জানান।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন। মোদির ‘সুন্দর ছোট বোন’ সম্বোধনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ভাই-বোনের সম্পর্কের চেতনায় ভারত ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তারা একমত হয়েছেন।

তাকাইচি জানান, ভারত ও জাপানের কৌশলগত অবস্থান অভিন্ন এবং তারা কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া, দুই দেশের সহযোগিতার তিনটি অগ্রাধিকার খাত নির্ধারণে তারা সম্মত হয়েছেন।

তিনি আরও বলেন, জাপানের হালনাগাদ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক (এফওআইপি) ভিশন ভারতের প্রধানমন্ত্রী মোদির ‘মহাসাগর’ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ কারণে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দুই দেশ সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা