July 13, 2026, 3:26 pm

৪০ বছর পর অ্যান্টার্কটিকায় পাওয়া ডাইনোসরের হাড়ের নতুন তথ্য

৪০ বছর পর অ্যান্টার্কটিকায় পাওয়া ডাইনোসরের হাড়ের নতুন তথ্য

অ্যান্টার্কটিকার জেমস রস দ্বীপ থেকে ১৯৮৫ সালে উদ্ধার করা একটি ডাইনোসরের হাড়, দীর্ঘ ৪০ বছর ধরে গবেষণাগারের ড্রয়ারে ছিল। সম্প্রতি গবেষণায় জানা গেছে, এটি টাইটানোসর নামের একটি ডাইনোসরের লেজের কশেরুকা। এই আবিষ্কারটি অ্যান্টার্কটিকায় পাওয়া প্রথম ডাইনোসরের জীবাশ্ম হিসেবে চিহ্নিত হয়েছে।

বিএএসের ভূতাত্ত্বিক সংগ্রহশালার ব্যবস্থাপক ড. মার্ক ইভান্স বলেন, “হাজারো নমুনার মধ্যে খুঁজতে খুঁজতে কখনো কখনো এমন কিছু চোখে পড়ে, যা দেখেই মনে হয়—এটি বিশেষ কিছু হতে পারে।” তিনি জীবাশ্মটি পুনরায় পরীক্ষা করার পর নিশ্চিত হন যে, এটি ডাইনোসরের কশেরুকা।

ড. মাইক থমসন, যিনি ১৯৮৫ সালে এই জীবাশ্মটি সংগ্রহ করেছিলেন, তার মাঠ-ডায়রিতে এটি সম্পর্কে লিখেছিলেন। তিনি এটিকে ‘বড় আকারের সরীসৃপের কশেরুকা’ হিসেবে উল্লেখ করেছিলেন। তখন গবেষকরা এটিকে সামুদ্রিক সরীসৃপের হাড় মনে করেছিলেন।

বিজ্ঞানীরা এই কশেরুকার আকার বিশ্লেষণ করে ধারণা করছেন, এটি হয়তো একটি অল্পবয়সী টাইটানোসর ছিল অথবা প্রজাতিগতভাবে ছোট আকারের। প্রায় ৮ কোটি ২০ লাখ বছর আগে, ক্রিটেশিয়াস যুগের শেষভাগে এই ডাইনোসরটি অ্যান্টার্কটিকায় বাস করত, যার দৈর্ঘ্য ছিল প্রায় ৭ মিটার।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা