গাজী সোহেল :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলায় মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আদালতের সাজা ও জিআর/সিআর ওয়ারেন্টভুক্ত তিনজন, বৈষম্যবিরোধী মামলার একজন, মাদক মামলার একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় দুইজন রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, কামাল হোসেন মুন্না (৪২), সাকিব (৩০), বৈচা (৩৬), মো. ইয়াসিন আরাফাত (৩২), মো. শরীফ বোবা (৩৫) ও নাজমুল হোসেন (৩৬)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এলাকায় মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।