November 23, 2026, 5:21 am

নতুন বছরে ইরানে পুনরায় সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, কূটনৈতিক আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছানো না গেলে সামরিক পদক্ষেপের পথেই হাঁটতে পারে ওয়াশিংটন। এতে নতুন বছরের শুরুতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তবে ট্রাম্পের বক্তব্যে সামরিক অভিযানের সুনির্দিষ্ট সময়, লক্ষ্যবস্তু বা পরিধি সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। সম্ভাব্য চুক্তির শর্ত নিয়েও বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিশ্লেষকদের মতে, তেহরানকে আলোচনায় ছাড় দিতে চাপ বাড়ানোর কৌশল হিসেবেও এমন বক্তব্য দিয়ে থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে নতুন বছরের আগে কোনো সমঝোতা হয় কি না, তার ওপরই অনেকটা নির্ভর করছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপ।
সূত্র: গালফ নিউজ

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা