November 26, 2026, 11:36 am

রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্নের অভিযোগে দুই মিলকে ভ্রাম্যমাণ আদালতের তিন লক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেডকে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্ন করার অভিযোগে তিন লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রামম্যাণ আদালত।

২৬নভেম্বর বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান এ জরিমানা আদায় করেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার, অফিস সহকারী মো: রাকিবুল ইসলাম, রূপগঞ্জ থানার এএসআই আমির হোসেনসহ বিপুল সংখ্যক আনসার ও পুলিশ।

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান বলেন, পরিবেশ দূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনক্রমেই পরিবেশ বিপন্ন করা যাবে না।

মোঃ আবু কাওছার মিঠু ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা