November 26, 2026, 11:15 am

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটি সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে পাকিস্তান সরকারের প্রকাশিত কয়েকটি ছবির মাধ্যমে এ সাক্ষাতের বিষয়টি জানা যায়।

বাংলাদেশি প্রতিনিধিদলে রয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

বুধবার দিবাগত রাত ১২টার পর পাকিস্তান সরকারের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যদের সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করা হয়।

প্রকাশিত ছবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশি সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর সঙ্গে করমর্দন করতে দেখা যায়। অন্য ছবিগুলোতে প্রতিনিধিদলের বাকি সদস্যদের সঙ্গেও শাহবাজ শরিফের করমর্দনের দৃশ্য উঠে এসেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা