November 26, 2026, 11:14 am

উৎসবমুখর পরিবেশে ত্রিশাল সরকারি নজরুল কলেজে নবীনবরণ, প্রধান অতিথি এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন

নতুন স্বপ্ন, প্রত্যাশা ও উদ্দীপনা নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষাজীবন শুরু করতে যাওয়া শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ শে নভেম্বর ) কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই শিক্ষাজীবনের শুরু থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে অধ্যবসায়, সততা ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের জ্ঞান, প্রযুক্তি ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

কলেজের অধ্যক্ষ এ বি এম মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃর্ধা, জিয়াউল হাসান জামিল, আব্দুল আউয়াল ফরাজী, আব্দুল মতিন এবং ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন সহ বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন ।

এবং এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের পদচারণায় কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের পথচলা শুরু হয়।

 

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা