জামালপুরের বকশীগঞ্জে জ্বালানি তেল বিক্রির সময় পরিমাপে কম দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজার ও রামরামপুর খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওজন ও মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী সারমারা বাজারের ব্যবসায়ী আলমাছ হোসেনকে ১০ হাজার টাকা এবং রামরামপুর খেয়াঘাটের ব্যবসায়ী সিরাজুল ইসলামকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ময়মনসিংহ বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আবিদ হাসান উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ।
মোহাম্মদ আসাদ: