November 25, 2026, 3:17 pm

বকশীগঞ্জে ১৫ শিক্ষকের বেতন বন্ধ: অধ্যক্ষের বিরুদ্ধে ৪৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ

বকশীগঞ্জের চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের সাথে সহকারী শিক্ষকদের দ্বন্ধ চরম আকার ধারন করেছে। বেতন বন্ধ করে ৪৫ লাখ টাকা ঘুষ দাবি,স্বজনপ্রীতি,স্বেচ্ছাচারিতা,দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ এনে প্রাতিকার চেয়ে অধ্যক্ষের বিরুদ্ধে উর্ধ্বতন কতৃপক্ষের কাছে অভিযোগ করেছেন ১৫ জন সহকারী শিক্ষক। মানববন্ধন ও অনশন করেছেন। অপরদিকে সহকারী শিক্ষকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং নিজের ফেইসবুক আইডিতে নিয়মিত পোস্ট করে পাল্টা অভিযোগ করেছেন অধ্যক্ষ রফিকুল ইসলাম। তার দাবি শিক্ষকরা মিথ্যাচার ও ষড়যন্ত্র করছেন তার বিরুদ্ধে। জাল সনদের কারনে তাদের বেতন বন্ধ রয়েছে। এতেই তারা ক্ষুব্ধ হয়েছেন। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও মারমুখী অবস্থানের কারনে স্থবির হয়ে পড়েছে কলেজের শিক্ষা কার্যক্রম। যে কোন মুহুর্তে অপ্রীতিকর পরিস্থিতি ঘটতে পারে আশংকা করছেন অন্যান্য শিক্ষক,কর্মচারীসহ স্থানীয়রা।
সহকারী শিক্ষকদের অভিযোগ,পর্যাপ্ত অবকাঠামো থাকলেও অধ্যক্ষের স্বজনপ্রীতি,স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের কারনে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী একেবারে নেই। বিগত কয়েক বছর ধরে ধার করা শিক্ষার্থী দিয়ে টেনেটুনে চলছে কার্যক্রম। নামে মাত্র কিছু শিক্ষার্থী পরীক্ষা দিলেও পাশের হার তলানিতে। এছাড় শিক্ষক কর্মচারীদের সাথে অসাদাচরনের কারনে প্রতিষ্ঠানটি বন্ধের উপক্রম হয়ে গেছে বলে দাবি তাদের। যতজন শিক্ষক রয়েছেন শিক্ষার্থী তার চেয়ে কম। এর মধ্যে প্রায় সময়ই নানা অজুহাতে শিক্ষকদের কাছে টাকা দাবি করেন অধ্যক্ষ রফিকুল ইসলাম। তার কথামতো না চললেই সহকারী শিক্ষকদের বেতন ভাতা বন্ধ করে দেন। আবার দেনদরবার করে চাহিদা পুরণ হলেই বন্ধ থাকা বেতন ভাতা ছাড়ও দেন। ২০২৩ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ১৫ জন শিক্ষকের বেতন বন্ধ করেন তিনি। এর আগেও বিভিন্ন সময়ে কয়েকজন শিক্ষকের টানা ৬ মাসের বেতন-ভাতা আটকে রাখা হয়। পরবর্তীতে সমঝোতার ভিত্তিতে বেতন ভাতা ছেড়ে দেন। চলতি বছর পুনরায় সেই ১৫ জন শিক্ষকের বেতন ভাতা বন্ধ করে দেন রফিকুল ইসলাম। বন্ধ থাকা বেতন-ভাতা ছাড়ের কথা বলতে গেলে প্রতি শিক্ষকের কাছে ৩ লাখ করে ৪৫ লাখ টাকা দাবি করেন অধ্যক্ষ। এই নিয়ে অধ্যক্ষ ও সহকারী শিক্ষকদের মধ্যে নতুন করে দ্বন্ধের সৃষ্টি হয়। প্রতিকার চেয়ে অধ্যক্ষের বিরুদ্ধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী,শিক্ষা মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষকরা। এছাড়ও অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করেন তারা। সহকারী শিক্ষক এবং অধ্যক্ষের সম্পর্ক এখন সাপে নেওলে।
অপরদিকে সহকারী শিক্ষকদের অভিযোগ ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন দাবি করে অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, নিজের বাবার রেখে যাওয়া জমি বিক্রি করে তিলতিল করে এই প্রতিষ্ঠান গড়েছেন। এই প্রতিষ্ঠানে প্রায় ১০ টি শাখা রয়েছে। কিছু শিক্ষক তথ্য গোপন করে আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে চাকরি নিয়েছেন। তারা শুরু থেকেই প্রতিষ্ঠান বিরোধী কর্মকান্ডে লিপ্ত। বেশ কয়েকজনের সনদও জাল। কলেজে আসলেও নিয়মিত ক্লাসে যান না। আবার কিছু শিক্ষক কলেজেও আসেন না। কিছু বলতে গেলেই তারা মারমুখী আচরন করেন,মিথ্যা অভিযোগ দেন। ১৫ জন শিক্ষকের সনদ জাল এবং প্রতিষ্ঠান বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় লিখিত ভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে অবহিত করি। যাছাই বাছাই শেষে তারা তাদের বেতন ভাতা বন্ধ রেখেছেন। তদন্ত সাপেক্ষে তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এখানে আমর করণীয় কি। অথচ ১৫ জন শিক্ষক প্রতিদিন প্রতিষ্ঠানে আসেন,কøাসে না গিয়ে বাইরে থেকেই চেচামেচি করে চলে যান। নানা ভাবে প্রতিষ্ঠানের ক্ষতি এবং আমার সম্মানহানি করে চলেছেন। তাদের ভয়ে নিরাপত্তাহীনতা রয়েছেন বলে জানান তিনি।

সহকারী শিক্ষক নাজনীন নাহার বলেন, অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় তারা অতিষ্ট। নানা অজুহাতে সহকারী শিক্ষকদের বেতন থেকে টাকা কেটে নেন তিনি। সময়ে অসময়ে ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের বেতন বন্ধ করে দেন । টাকা দিলেই বেতন ছাড় দেন। এবার ১৫ জন শিক্ষকের বেতন বন্ধ করে দিয়ে ৪৫ লাখ টাকা দাবি করেছেন। প্রতিবাদ করেছি বলে চাকরী খাওয়ার হুমকি দিয়েছেন। চাকরী হারানো শঙ্কায় আছি।
সহকারী শিক্ষক রুকোনুজ্জামান সাঈদী বলেন,বেতন ভাতা না পেয়ে পরিবার নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। একজন প্রতিষ্ঠান প্রধান এতটা দুর্নীতিবাজ হতে পারে জানা ছিলো না। প্রতিবার তার অন্যায় আবদার মেনে নেই বলে সূযোগ পেয়েছেন। তাই এবার চাকরী চলে গেলেও অন্যায় আবদার মেনে অধ্যক্ষের সাথে আপোষ করবো না।
বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়ন বলেন,অধ্যক্ষ এবং শিক্ষকদের দ্বন্ধের কারনে প্রতিষ্ঠানের বদনাম হচ্ছে। সঙ্কট নিরসন না হলে প্রতিষ্ঠানের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। তাই বিষয়টি সমাধান জুরুরী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজাদুর রহমান ভূঁইয়া বলেন, অধ্যক্ষ এবং সহকারী শিক্ষকদের দ্বন্ধের বিষয়টি তিনি অবগত আছেন। তদন্ত সাপেক্ষে প্রয়াজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

মোহাম্মদ আসাদ :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা