নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় একটি বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ী মো. রবিন হোসেন। এ ঘটনায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।
গত সোমবার (২৪ নভেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকার ৮ নম্বর রোডে ‘মা ভিলা’ নামের একটি বাড়িতে বেকু দিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে ব্যবসায়ী মো. রবিন হোসেন জানালেন, তিনি দীর্ঘদিন ধরে সততার সঙ্গে হোশিয়ারি ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করছেন এবং কখনোই কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তার ভাষ্য অনুযায়ী, আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি, সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকায় বাড়ি ভাঙচুরের ঘটনায় আমি জড়িত নই। একটি মহলের চক্রান্তের মাধ্যমে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এই ব্যবসায়ী।
নারায়ণগঞ্জ প্রতিনিধি :