November 24, 2026, 3:31 pm

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আশঙ্কাজনক দুজন

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চকরিয়া উপজেলার খুটাখালীর জসিম উদ্দিন ও সাহাব উদ্দিন এবং লামার সাইফুল ইসলাম। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট আবেস জানান, ঈদগাঁও থানার সামনে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা