নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের অভিযানকালে জনৈক আব্দুল কাদির (৪২)-এর বসতবাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে শিমুলকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজতে থাকা ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাদকের বিরুদ্ধে চলমান কার্যক্রম আরও গতিশীল করতে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শিমুলের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার তিতাস থানার মঙ্গলকান্দি রায়পুর এলাকায়। বর্তমানে তিনি ঢাকার রমনা থানাধীন সেগুনবাগিচা এলাকায় বসবাস করছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিস্তার রোধ এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মোঃ রনি মিয়া , ক্রাইম রিপোর্টার, নারায়ণগঞ্জ :