November 7, 2026, 4:23 pm

ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়ায় কৃষির আধুনিকায়ন ও ব্যবসায়িক সম্প্রসারণের লক্ষে ‘ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেড’-এর আয়োজনে এক দিনের এক জমজমাট ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (সকাল ১১টায়) ডুমুরিয়া উপজেলার শহীদ কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলার মেসার্স কৃষি ভান্ডারের প্রোপাইটার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির বরিশাল রিজওনাল সেলস ম্যানেজার মো. মিঠুন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শেখ মাহতাব হোসেন।

​এছাড়াও সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা জেলার এরিয়া সেলস ম্যানেজার সোহেল রানা, মার্কেটিং অফিসার মাসুম বিল্লাহ প্রমুখ।

​সম্মেলন শেষে কৃষির বর্তমান বাজার পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আমন্ত্রিত অতিথিদের একটি বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করা হয়। নিচে সাক্ষাৎকারটির চুম্বকাংশ তুলে ধরা হলো:

​
​প্রধান অতিথি (মো. মিঠুন মোল্লা, বরিশাল রিজওনাল সেলস ম্যানেজার):

​আমাদের মূল লক্ষ্য হলো কৃষকদের দোরগোড়ায় মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দেওয়া এবং স্থানীয় ডিলার ও ব্যবসায়ীদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করা। ডুমুরিয়া একটি কৃষিনির্ভর জনপদ। এখানকার মাটি ও কৃষকরা অত্যন্ত পরিশ্রমী। আমরা চাই আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সঠিক বালাইনাশক ও সারের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমিয়ে ফসলের দ্বিগুণ ফলন নিশ্চিত করতে। আজকের এই সম্মেলন আমাদের সেই পথচলাকেই আরও গতিশীল করবে।”

​সভাপতি (মো. মনিরুজ্জামান, প্রোপাইটার, মেসার্স কৃষি ভান্ডার):

​“আলহামদুলিল্লাহ, কৃষকরা এখন অনেক সচেতন। তারা মানহীন পণ্যের বদলে মানসম্মত ও আস্থার প্রতীক পণ্যগুলো ব্যবহার করতে চায়। ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের পণ্যগুলোর গুণগত মান ভালো থাকায় কৃষকদের মাঝে এর চাহিদা দিন দিন বাড়ছে। এ ধরনের ব্যবসায়িক সম্মেলন আমাদের কাজের উৎসাহ আরও বাড়িয়ে দেয় এবং মাঠপর্যায়ের ব্যবসায়ীদের পারস্পরিক দূরত্ব কমিয়ে আনে।”
​এরিয়া সেলস ম্যানেজার (সোহেল রানা):

​“দেখুন, সঠিক তথ্য সময়মতো কৃষকদের কাছে পৌঁছানো খুব জরুরি। অনেক সময় অজ্ঞতার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। আমাদের মার্কেটিং অফিসার ও কর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন। এর সাথে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখালেখি ও প্রচার কৃষকদের সচেতন করতে এবং নকল বা ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে।”

​আয়োজন শেষে স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের মাঝে উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ভবিষ্যতে কৃষকদের সেবায় এমন আরও কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

​শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা