October 15, 2026, 11:49 am

মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে।

তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। পরে সংশ্লিষ্ট আদালতে বিচারপ্রক্রিয়া শেষে তাদের দোষী সাব্যস্ত করা হয়। অপরাধের গুরুত্ব এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে রায় বহাল থাকায় রাজকীয় আদেশের মাধ্যমে দণ্ড কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন হয়।

মন্ত্রণালয় জানায়, ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘনসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ালে তাকেও আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

সূত্র: আজেল

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা