August 12, 2026, 6:54 am

ভারতীয়দের ভিপিএন ব্যবহার করে গান শোনার কথা জানালেন আতিফ আসলাম

ভারতীয়দের ভিপিএন ব্যবহার করে গান শোনার কথা জানালেন আতিফ আসলাম

ভারতে গান গাওয়া নিষিদ্ধ হওয়ার প্রায় এক দশক পর পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম এই নিষেধাজ্ঞা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, ভারতে নিষিদ্ধ হওয়ার পর তিনি নিজেকে নতুন করে আবিষ্কারের সুযোগ পেয়েছেন।

আতিফ আসলাম সম্প্রতি ইউটিউবার ক্রিস ফেড-এর টকশোতে উপস্থিত হয়ে বলেন, ‘প্রায় ১০ বছর হতে চলল ভারতে আমার গান গাওয়া নিষিদ্ধ। এটি ভারত সরকারের সিদ্ধান্ত ছিল, যারা পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।’

তিনি আরও জানান, ভারতীয় ভক্তরা এখনো ভিপিএন ব্যবহার করে তার গান শোনেন এবং সিডি বার্ন করে একে অপরের কাছে পৌঁছে দেন। আতিফ বলেন, ‘যদিও আমি পাইরেসি সমর্থন করি না, তবে সত্য এটাই সংগীতের পৌঁছানোর জায়গায় ঠিকই পৌঁছে যায়।’

কাজের জায়গা নিয়ে কোনো আফসোস নেই জানিয়ে আতিফ বলেন, ‘আমি ভারতীয় ভক্তদের মিস করি, তবে সেখানে কাজ করাটা মিস করি না। নিষেধাজ্ঞা না আসলে হয়তো আমি স্বাধীনভাবে গান তৈরি করতে পারতাম না।’

বলিউডে ‘আদাত’, ‘ওহ লমহো’, ‘পেহলি নজর মে’, ‘তেরা হোনে লাগা হু’ ও ‘জিনা জিনা’র মতো একাধিক সুপারহিট গান উপহার দিয়ে কোটি দর্শকের হৃদয় জয় করেছেন আতিফ। ভারতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকলেও ডিজিটাল দুনিয়া ও কনসার্ট মঞ্চে তার জনপ্রিয়তা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা