July 27, 2026, 10:09 am

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন, বাবার ৬ মাসের কারাদণ্ড

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন, বাবার ৬ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে কনের বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৪ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এই রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. রাকিব (৩৪) মৃত আব্দুল মিয়ার ছেলে। তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।

তদন্তে দেখা যায়, মেয়েটি ‘মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের’ ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার জন্ম নিবন্ধন যাচাই করে জন্মতারিখ ১২ অক্টোবর ২০১৪ পাওয়া যায়, যা আইনি বয়সের অনেক নিচে।

এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়। আদালত মো. রাকিবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এটি শিশুর শিক্ষা ও স্বাভাবিক বিকাশে বাধা দেয় এবং তার স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য ঝুঁকি তৈরি করে। প্রশাসন এ ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা