শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, মো. সাহাবুদ্দিনের শারীরিক অসামর্থ্যের কারণে পদত্যাগ গ্রহণ করা হয়েছে এবং তিনি তার মঙ্গল কামনা করেন।
স্পিকার বলেন, “মো. সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সমর্থন ও শ্রদ্ধাশীল প্রকাশ করেছেন।”
পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেছেন যে, তিনি গুরুতর অসুস্থ। তার হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতা রয়েছে। এছাড়া, সম্প্রতি ‘অটোনমিক নিউরোপ্যাথিক’ রোগ শনাক্ত হয়েছে, যা তার দায়িত্ব পালনে অসুবিধা সৃষ্টি করছে।
সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।