July 24, 2026, 6:53 pm

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের ছায়া নেমে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের দাবি ছিল মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি থাকবে না।’

তিনি সাবেক রাষ্ট্রপতিকে চব্বিশের গণহত্যার নীরব সহযোগী হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি স্পষ্ট বলেছিলেন- শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিল। পরে তা অস্বীকার করে মিথ্যাচার করেছেন।’

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন এমনটাই প্রত্যাশা।’

এ সময় তিনি আরও বলেন, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে জামায়াত কোনো তোষামোদকারীকে দেখতে চায় না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা