July 24, 2026, 6:53 pm

এনসিপিকে সমর্থন দিন, প্রতারণা করব না: হাসনাত আব্দুল্লাহ

এনসিপিকে সমর্থন দিন, প্রতারণা করব না: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সেবামূলক বিভিন্ন ধরণের কার্ড বিতরণ ইস্যুতে সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বর্তমান সরকার উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে বাড়িতে বাড়িতে কার্ড বিতরণ করে বেকারত্বকে উৎসাহিত করছে।

হাসনাত আব্দুল্লাহ শুক্রবার (২৪ জুলাই) যশোরের অভয়নগরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে বারবার গোলামির জিঞ্জিরে আটকে যাচ্ছে, যার ফলে তাদের পাঁচ বছর ঘানি টানতে হয়। তিনি বলেন, এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি এনসিপিকে একটি নতুন সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, এটি একটি চারা গাছ। দেশকে এগিয়ে নিতে এনসিপিকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যদি তা সম্ভব হয়, তবে জনপ্রতিনিধিরা ৫ বছরের জন্য জনগণের সেবায় কাজ করবে।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরে আসার হুমকি দিচ্ছেন, কিন্তু তিনি আর কখনোই দেশে আসতে পারবেন না।

এ সভায় এনসিপির প্রধান সমন্বয়কারী শাহাজান কবিরের সভাপতিত্বে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, আলী আহসান জুনায়েদ, ফরিদুল হক, মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা