July 24, 2026, 6:53 pm

রাষ্ট্রপতি পদত্যাগের গুঞ্জন নিয়ে স্পিকার হাফিজ উদ্দিনের মন্তব্য

রাষ্ট্রপতি পদত্যাগের গুঞ্জন নিয়ে স্পিকার হাফিজ উদ্দিনের মন্তব্য

থাইল্যান্ডে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে তার কোনো ধারণা নেই।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এ মন্তব্য করেন। এ সময় তাকে স্বাগত জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে স্পিকার বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করবে, না করবে তা আমার জানা নেই। যদি তিনি পদত্যাগ করেন, তবে স্পিকারের কাছে করবেন। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।’

ব্যাংকক সফর নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমার ঢাকায় কিছু ব্যক্তিগত কাজ আছে, আর গতকাল আমার মেডিকেল চেকআপ যেহেতু শেষ হয়েছে। তাই আমি দেশে ফিরে এসেছি।’

রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী দায়িত্ব স্পিকারের নেওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি ট্রাডিশনালি বাংলাদেশের সংবিধানে লেখা আছে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে, তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্বপালন করেন।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা