July 28, 2026, 6:45 am

জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা, মহিপুরে আলোচনা শুরু

জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা, মহিপুরে আলোচনা শুরু

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান কিয়াম গাজী এ ঘোষণা দেন। তার এই বিবৃতি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।

খলিলুর রহমান তার ঘোষণায় জানান, তিনি দীর্ঘদিন সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ন্যায়, ইনসাফ ও নৈতিক মূল্যবোধের পক্ষে কাজ করার চেষ্টা করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের কিছু কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ তার আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, তার বিবৃতিতে ‘ইসলাম’ শব্দটি ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয়নি। তার মতে, কোনো ব্যক্তি বা সংগঠনের নামের সঙ্গে ইসলাম যুক্ত থাকলেই তা ইসলামের প্রকৃত আদর্শের প্রতিনিধিত্ব করে না।

এদিকে মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির তোফাজ্জল হোসেন সিপাহি জানান, খলিলুর রহমানের সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পেছনে ব্যক্তিগত জমিজমা সংক্রান্ত বিরোধ এবং পাওনা টাকা আদায়ের সমস্যা রয়েছে। তিনি দাবি করেন, খলিলুর রহমান এখনও সংগঠনের কাছে কোনো লিখিত পদত্যাগপত্র জমা দেননি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা