July 28, 2026, 6:05 am

গুরুকে শিষ্যের সম্মাননা ক্রেস্ট প্রদান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে সম্মাননা জানালো পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাব। খেলার মাঠের গুরু এবং রাজনীতির মাঠের লিডারকে সম্মান জানালেন শিষ্য। বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জয়পুরহাটের পাঁচবিবির কৃতি সন্তান, উত্তরবঙ্গের সাবেক ফুটবলার মেহেদী হাসান অর্ণব। ঢাকায় ক্রীড়া মন্ত্রীর দপ্তরে গিয়ে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের পক্ষ থেকে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন মেহেদীসহ ক্লাব কর্তৃপক্ষ।

সাবেক ফুটবলার মেহেদী হাসান অর্ণবের সার্বিক প্রচেষ্টায় জয়পুরহাট পাঁচবিবি, দিনাজপুরের হিলি বিরামপুর ও উত্তরবঙ্গের সাবেক ফুটবলারদের সমন্বয়ে “পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাব” গড়ে তোলা হয়েছে। ক্লাবের পক্ষ থেকেই ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিমন্ত্রী আমিনুল হককে ক্রেস্ট প্রদান করা হয়।

২০০১ সালের দিকে মেহেদী ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের ফুটবলার হিসেবে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। সে সময় স্টেডিয়ামে তার খেলা দেখে তৎকালীন ক্রীড়াবিদ আমিনুল হক বাহ্বা দিতেন একই সাথে খেলা চালিয়ে যাওয়ার উৎসাহ দিতেন।

২০০৭ সালে মেহেদী ফুটবল খেলা থেকে অবসর নেয় এবং কর্মজীবনে প্রবেশ করে। সাবেক এ ফুটবলার ঢাকার গ্রীন ইউনিভার্সিটি আইটি বিভাগে চাকরি নেন। তিনি ফুটবল খেলা ছেড়ে দিলেও মাঠে অনুষ্ঠিত লিগ টুর্নামেন্ট দেখতে ঠিকই মাঠে উপস্থিত থাকতেন। মেহেদীর ন্যায় আজকের ক্রীড়া মন্ত্রী আমিনুল হক খেলা ছেড়ে দিলেও খেলা দেখতে মাঠে উপস্থিত থাকত। এসময়েও গুরু শিষ্যের দেখা হত কথা হত। এরপর মেহেদী মিরপুর এলাকায় আমিনুল হকের বিএনপির রাজনৈতিক অফিস ও মিছিল মিটিং ও সমাবেশে নিয়মিত যাতায়াত করত। এ সুবাদে মেহেদী প্রতিমন্ত্রীর খেলার মাঠের জুনিয়র সহকর্মীর পাশাপাশি রাজনীতির মাঠের একজন সক্রিয় কর্মী হন।

এই সম্পর্কের কারণেই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মেহেদীকে রাজনৈতিক সহকর্মী ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন এবং পরিবারের সদস্য মনে করেন। অন্যদিকে মেহেদীও সেই থেকেই ক্রীড়াবিদ আমিনুল হকের খেলা আদর্শ মনেই ফুটবলের গুরু এবং রাজনীতির লিডার হিসেবে শ্রদ্ধা করেন।

ক্রেস্ট প্রদানকালে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী উত্তরবঙ্গের ফুটবলের ঐতিহ্য ধরে রাখতে এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলা চর্চায় ক্লাবের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা