July 28, 2026, 6:40 am

কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না: মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি

বিক্ষোভকারীদের সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস পাওয়ার দাবি করে আপাতত নতুন আন্দোলনের হুমকি থেকে সরে এসেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মধ্যরাতে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর দলটি বলেছে, কোনও বিক্ষোভকারীকে একা ছাড়া হবে না। আমরা সবাই একসঙ্গে আছি।
এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, সোমবার (২৭ জুলাই) রাত ১টা নাগাদ স্যোশাল মিডিয়া এক্স (আগের টুইটার)-এ সিজেপির মুখ্য মুখপাত্র সৌরভ দাস জানান, সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, আটককৃতদের মুক্তি এবং কেন্দ্রীয় সরকার ও অন্যান্য বিজেপি/এনডিএ-শাসিত রাজ্যগুলির বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরূপ সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
তিনি বলেন, ‘আমাদের সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর সরকারি প্রতিনিধিরা আমাদের সঙ্গে দেখা করেন। বৈঠকটি দুই-তিন ঘণ্টা ধরে চলে। তারা বিহার ও আসামের বিজ্ঞপ্তির অনুলিপি আমাদের দেখান , যেখানে এফআইআর প্রত্যাহার, ভবিষ্যতে কোনো ব্যবস্থা না নেওয়া এবং সকল আটক ও গ্রেপ্তারকৃতদের মুক্তির নিশ্চয়তা দেওয়া হয়েছে’।
তার দাবি, সরকার কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য বিজেপি/এনডিএ-শাসিত রাজ্যগুলির পক্ষ থেকে অনুরূপ গ্যারান্টি বিজ্ঞপ্তি জারি করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
তিনি আরও বলেন, ‘আশা করি, সম্মত ভাষাটিই ব্যবহার করা হবে। কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না। আমরা সবাই একসঙ্গেই আছি।’
বৈঠকের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সিজেপির উদ্বেগের কথা তারা বৈঠকে তুলে ধরেছেন।
তার ভাষ্য, এর জবাবে সরকারের প্রতিনিধিরা বিহারের স্বরাষ্ট্র বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি দেখান, যেখানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার কথা বলা হয়েছে।
দাস জানান, অন্যান্য রাজ্য থেকেও একই ধরনের বিজ্ঞপ্তি জারি নিশ্চিত করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়, যাতে বিক্ষোভকারীরা আইনি জটিলতায় না পড়েন।
তিনি দাবি করেন, সরকার আশ্বাস দিয়েছে যে বিভিন্ন রাজ্যে তাদের উদ্বেগের বিষয়গুলো সমাধানে মঙ্গলবারের মধ্যে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে এবং ভবিষ্যতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।
এছাড়া আন্দোলনে অংশ নেওয়া কোনও বিক্ষোভকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা না হয়, তা নিশ্চিত করতে দলটি কাজ চালিয়ে যাবে বলেও জানান দাস।

এর কয়েক ঘণ্টা আগেই সিজেপি বিক্ষোভকারীদের বিরুদ্ধে চলমান পুলিশি পদক্ষেপের অভিযোগ তুলে নতুন করে আন্দোলনে ফেরার হুঁশিয়ারি দিয়েছিল

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা