গাজী সোহেল :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৫২ পুরিয়া হেরোইনসহ একজন, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় একজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত আরও একজনসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
রোববার (২৭ জুলাই) জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মো. বিপ্লব ওরফে টিক্কা (৪২), খায়রুল ইসলাম (৩৫) এবং মো. সাগর (২১)। তাদের মধ্যে বিপ্লবের কাছ থেকে ৫২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।