July 29, 2026, 8:11 am

সালমান খানের নতুন আহ্বান: প্রশ্নফাঁস আন্দোলনকারীদের বাড়ি ফেরার অনুরোধ

সালমান খানের নতুন আহ্বান: প্রশ্নফাঁস আন্দোলনকারীদের বাড়ি ফেরার অনুরোধ

ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে নিজের অবস্থানে পরিবর্তন এনেছেন বলিউড তারকা সালমান খান। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে তিনি আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার জন্য শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সালমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষাগত নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ বিবেচনায় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।

এর আগে, বুধবার রাতে সালমান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তিনি প্রশ্নফাঁসকে শিক্ষাব্যবস্থার জন্য একটি বড় সংকট হিসেবে উল্লেখ করেন।

সালমান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে, যা প্রশংসনীয়। তবে আন্দোলনের একপর্যায়ে সহিংসতার ঘটনা ঘটায় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন।

বলিউডের আরও কয়েকজন তারকা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের নাম উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা