April 19, 2026, 8:28 pm

নাঙ্গলকোটে পিতা কর্তৃক নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে

রবিউল হোসাইন সবুজঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বাবা কর্তৃক নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়ে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ফারুক মিয়া (৩৯)কে শুক্রবার রাতে গ্রেফতার করে ।
এমন চাঞ্চলকর ঘটনাটি গত ১২ জানুয়ারী উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ধর্ষক ফারুক মিয়া (৩৯) এ ঘটনা ঘটায়।
লিখিত অভিযোগে মেয়েটি জানান, আমি ১০ম শ্রেণীতে পড়াশুনা করি। গত ৭ জানুয়ারি আমার নানার বাড়ীতে বেড়াতে যাই। নানার বাড়িতে বেড়ানো অবস্থায় আমার বাবা রাত সাড়ে ৮টায় আমার নানার বাড়িতে আসে। আমাকে এবং নানীসহ মামাকে জানান যে, আমার বিবাহের কথাবার্তা ঠিক হয়েছে। ১৩ জানুয়ারি দুপুরে আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে, এখন তুমি আমার সাথে বাড়িতে চল। তখন আমি আমার জামা কাপড়ের ব্যাগ গুছিয়ে আমার বাবার সাথে রাত্র সোয়া ৯টায় ব্যাটারি চালিত(অটোরিক্সা) যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হই। পরে তিনি আমাকে বাঙ্গড্ডা বাজারে নিয়ে আসিয়া আমাকে ৩-তলা বিশিষ্ট একটি বিল্ডিং এ উঠায় এবং ৩য় তলায় উত্তর পাশের রুমে বসাইয়া রাখে। আমাকে রুমে রেখে দরজা লাগিয়ে তিনি বাহিরে চলে যায়, অনুমান ১৫ মিনিট পর পান, চিপস ও আমার জন্য দুইটি থ্রি পিস নিয়ে আসে এবং থ্রি-পিস দুইটি আমার হাতে দিয়ে বলে এগুলো পছন্দ হয়েছে কিনা দেখ, আমি থ্রি-পিস পছন্দ হয়েছে কিনা দেখার মধ্যে ব্যস্ত থাকায় ঘটনার রাত্র পৌনে ১১ টায় বাবা আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। আমি শোর চিৎকার করিতে চাইলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমাকে সে রুমের ভিতরে রাখিয়া পরের দিন সকাল অনুমান ৭ টা পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে।
সকাল ৮ টার সময় অটোরিক্সাযোগে বিবাদী আমাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন এবং গাড়ির মধ্যে বসে আমার হাত তার মাথায় দিয়ে কসম কেটে বলে এ ঘটনার কথা কারো কাছে বলবি না এবং তোর মাকেও বলবি না, যদি কারো কাছে বল, তাহলে তোকে ও তোর মাকে ”দা” দিয়ে কুপিয়ে মেরে ফেলবো। বাড়ীতে যাওয়ার পর বিবাদীর হুমকির কারনে আমি চিন্তামগ্ন থাকার কারনে আমার মাতা আমাকে সব সময় চিন্তাযুক্ত দেখে এর কারণ জানতে চায়। আমি আমার মায়ের কাছে ঘটনার বিষয়ে বিস্তারিত বলি। আমার মা বিবাদীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়। আমার মা বিবাদীর সাথে রাগ করে এবং আমি ও আমার মা নানার বাড়িতে চলে যাই। নানার বাড়ি থেকে আমার মামা ও নানী আমার বাবার সাথে যোগাযোগের চেষ্টা করে কিন্তু বাবা ঘটনার বিষয়ে কোন কর্নপাত করে না।
আমার বাবা একজন অসৎ চরিত্রের লোক। তিনি আমার মাতা সহ আরো ২টি বিবাহ করেছে। আমার পিতা হয়ে আমাকে ধর্ষণ করায় আমি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রার্থনা করিতেছি। আত্মীয় স্বজনের সাথে আলোচনা করে থানায় এসে এজাহার দায়ের করিতে বিলম্ভ হয়। গতকাল রাতে ধর্ষিতা মেয়েটির বাবা ধর্ষক ফারুক মিয়া কে আটক করে নাঙ্গলকোট থানার পুলিশ।
এদিকে এলাকাবাসী বলেন, ধর্ষক ফারুক মিয়া আগে থেকে এলাকায় মাদক, ইভটিজিং এর সাথে জড়িত। আমরা এ ঘটনায় ধর্ষক এর ফাঁসি চাই।

এ বিষয়ে কিশোরীর মা জানান, ঘটনার আগেও অভিযুক্ত ব্যক্তি তার মেয়েকে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিতেন। পরে বাংগড্ডা ইউপির একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। তিনি এ ঘটনার বিচারের দাবি জানান।
এ বিষয়ে ঢালুয়া ইউপি সদস্য শাহজাহান চৌধুরী সিপন বলেন, ওই কিশোরীর পরিবার সালিশ বৈঠক বসলে তাকে খবর দেয়। সেখানে গিয়ে তিনি এ ঘটনা জানেন। পরে তিনি ঘটনাটি মিমাংসা করার চেষ্টা করেন। পাশাপাশি বিভিন্ন আইনও দেখান।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আব্দুন নুর জানান, কিশোরী বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়। পাশাপাশি ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রিপোর্ট আসলে এর সঠিক কারণ জানা যাবে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা