September 20, 2026, 6:41 pm

সাঘাটায় ২য় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সকল মৃত মুসলিমের রুহের মাগফেরাত কামনায় ২য় বার্ষিকী বিরাট তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বোনারপাড়া ১নং রেলগেটের পশ্চিমে বানবারী মাঠ প্রাঙ্গণে অত্র এলাকাবাসীর আয়োজনে এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে আলহাজ্ব মোঃ এনামুল সাইদারুল ইসলাম সরকারের সভাপতিত্বে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেশ বাজারের চেয়ারম্যান ও ইন্টার টিভির সিইও আব্দুল্লাহ শাহীন মন্ডল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ঈমান-আমল, নৈতিকতা, মানবজীবনের সঠিক পথ এবং পরকালীন জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সকল মৃত মুসলিমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে মাহফিল সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা