April 2, 2026, 9:28 am

জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন –পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :১১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ (বৃহস্পতিবার) সকাল ০৮.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’। মাস্টার প্যারেডে জেলার সকল ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। অতঃপর জেলা রিজার্ভ অফিসের নিচতলায় “পুলিশ লাইব্রেরি” উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ।

অতঃপর সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। এসময় পুলিশ সুপার জেলার সকল থানা, ফাঁড়ি এবং তদন্ত কেন্দ্রের জন্য “মেডিকেল কিট বক্স” প্রদান করেন ।

পরবর্তীতে দুপুর ১২.০০ ঘটিকায় নভেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নভেম্বর/২০২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তাঁর বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনের সময় কারো পক্ষ হয়ে কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী আরো বলেন ফোর্সের মনোবল বৃদ্ধি, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতার ও আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় সংক্রান্তে কঠোর নির্দেশনা প্রদান করেন।
মাসিক কল্যাণ সভায় সভায় তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুতি ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন।

এসময় পুলিশ সুপার আরো বলেন, “নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে সর্বোচ্চ সততা, সাহসিকতা, পেশাদারিত্ব ও সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে। সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্যে নিরাপদ পরিবেশ তৈরিতে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে কাজ করতে হবে।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী অফিসার-ফোর্সকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি আরও নির্দেশ দেন-

গুজব, ভুয়া তথ্য ও সোশ্যাল মিডিয়া অপব্যবহার রোধে সাইবার মনিটরিং বাড়াতে হবে। রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়মিত ইন্টেলিজেন্স সংগ্রহের মাধ্যমে আপডেট রাখতে হবে। ভোট কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন করতে হবে। নির্বাচনী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করতে হবে।

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল বজায় রেখে সন্ত্রাসীদের তৎপরতা দমন করতে হবে। সক্রিয় সন্ত্রাসী গ্রুপ, অস্ত্রধারী অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিরাম অভিযান পরিচালনা করতে হবে। সন্ত্রাসীদের তথ্য প্রদানের জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারে অধিক পুলিশ সদস্য নিয়ে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করতে হবে। জেলা গোয়েন্দা শাখা অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করবে। অস্ত্রধারী সন্ত্রাসী কোনভাবেই এলাকায় থাকতে পারবে না।

অপরদিকে থানায় আগত জনগণের সঙ্গে শালীন, ধৈর্যশীল ও পেশাদার আচরণ করতে হবে। সাধারণ মানুষের সেবা প্রদানে থানাকে মানবিক ও জনবান্ধব করতে হবে। ফোর্সের মনোবল বজায় রাখতে নিয়মিত ব্রিফিং ও সমস্যা–সমাধান আলোচনা করতে হবে। থানার পরিবেশ, ব্যারাক, ডাইনিং পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন জেলা পুলিশ সুষ্ঠ, অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচনে শান্তি, স্থিতি ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আইনের বাইরে কেউ গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে আড়াইহাজার থানায় কর্মরত এসআই (নিঃ)/ফরিদ মিয়া, জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে আড়াইহাজার থানায় কর্মরত কাজী শরিফুল ইসলাম, জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে আড়াইহাজার থানায় কর্মরত মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে আড়াইহাজার থানায় কর্মরত এসআই(নিঃ) হাবুিবর রহমান, ক্লু-লেস মামলা ডিটেকশন এর জন্য জেলা গোয়েন্দা নারায়ণগঞ্জে কর্মরত মোঃ শরীফুল হাসান, শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার হিসেবে ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ ওয়াচার কনস্টেবল হিসেবে জেলা বিশেষ শাখায় কর্মরত কং/৬৭১ মোঃ ইসমাইল খানকে পুরষ্কৃত করেন।

উক্ত সভয় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা