August 16, 2026, 10:38 am

জামায়াতের দাবি, আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার করা হোক

জামায়াতের দাবি, আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার করা হোক

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেছেন, শনিবার (১৫ আগস্ট) কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে জনসংযোগ শেষে ফেরার পথে এই হামলা ঘটে।

বিবৃতিতে গোলাম পরওয়ার জানান, হামলার সময় মুফতি আমির হামজা পুলিশের এসকর্টে ছিলেন। তিনি অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হকিস্টিক ও ইট-পাটকেল দিয়ে হামলা চালান। এই ঘটনায় আমির হামজা, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন আহত হয়েছেন।

গোলাম পরওয়ার বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির লক্ষণ। তিনি অভিযোগ করেন, পুলিশ প্রশাসন ঘটনাস্থলে নিষ্ক্রিয় ছিল, যা দুঃখজনক।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রশাসনকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা