November 17, 2026, 7:07 pm

বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আশিক

বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে শেষবারের মতো বাবার জানাজায় অংশ নিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক। আশিক বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। বাবার জানাজায় কোমড়ে রশি ও হ্যান্ডকাপ পরিহিত আশিকের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জানা গেছে,গত বৃহস্পতিবার রাতে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক (২৪) গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুরে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ছেলের গ্রেফতারের খবরে আগে থেকেই অসুস্থ থাকা আশিকের বাবা ব্যবসায়ী চিক্কু মিয়া (৬৫) আরো বেশি অসুস্থ্য হয়ে পড়েন। ঐদিন রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হলে সোমবার সন্ধ্যায় তাকে নিজ বাড়ি পৌর শহরের সীমারপাড় নিয়ে আসা হয়। রাত ৮ টার দিকে মারা যান তিনি। বাবার মৃত্যুর পর আশিকের মুক্তি চেয়ে তার পরিবার জেলা প্রশাসন বরাবর আবেদন করলে ৩ ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেয়া হয়। পরে কঠোর পুলিশি পাহারায় মঙ্গলবার বেলা আড়াটার দিকে তাকে বকশীগঞ্জ নিয়ে আসা হয়। সীমারপাড় ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে আশিককে জেল হাজতে ফিরিয়ে  নিয়ে যাওয়া হয়।

মোহাম্মদ আসাদ:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা