October 21, 2026, 10:12 am

মনিরামপুরের রাজনীতিতে উদ্বেগ, এমপিসহ অসুস্থ চার শীর্ষ নেতা

জেমস আব্দুর রহিম রানা, (যশোর) : যশোরের মনিরামপুরে একই সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের চার গুরুত্বপূর্ণ নেতা অসুস্থ হয়ে পড়ায় তাঁদের সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। অসুস্থ নেতাদের দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা ও প্রার্থনা জানাচ্ছেন অনেকে।
অসুস্থ চার নেতার মধ্যে রয়েছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান মফিজ এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নিজ নিজ দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই চার নেতার অসুস্থতার খবর তাঁদের অনুসারী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। ভিন্ন রাজনৈতিক আদর্শ ও দলের সঙ্গে সম্পৃক্ত হলেও তাঁদের সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা ও প্রার্থনার বিষয়টি আলোচনায় এসেছে।
স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কার্যক্রম এবং জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়ে এসব নেতার নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রয়েছে। তাঁদের অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরাও দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করছেন।
শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে তাঁদের প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করছেন। তাঁদের প্রার্থনা, অসুস্থতা কাটিয়ে চার নেতা যেন শিগগিরই সুস্থ হয়ে ওঠেন এবং নিজ নিজ পরিবার, রাজনৈতিক সংগঠন ও স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসতে পারেন।
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অসুস্থতার সময়ে মানুষের পাশে দাঁড়ানো, সহমর্মিতা প্রকাশ এবং পরস্পরের সুস্থতা কামনা সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের পরিচায়ক। মনিরামপুরের এই চার নেতার দ্রুত আরোগ্য কামনায় শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনাও সেই মানবিক প্রত্যাশার প্রতিফলন।
এলাকাবাসী ও তাঁদের শুভানুধ্যায়ীদের প্রত্যাশা, অসুস্থতা কাটিয়ে চার নেতাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এবং দ্রুতই মনিরামপুরের রাজনৈতিক অঙ্গন আবারও সোচ্চার করে তুলবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা