October 21, 2026, 7:41 am

টঙ্গীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান (৬০), তানিশা (১৬) ও নাছিমা (৫০)। তাঁদের শরীরের যথাক্রমে ৯৫, ৮৬ ও ৮৫ শতাংশ পুড়ে গেছে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। গ্যাস লিকেজের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা