গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান (৬০), তানিশা (১৬) ও নাছিমা (৫০)। তাঁদের শরীরের যথাক্রমে ৯৫, ৮৬ ও ৮৫ শতাংশ পুড়ে গেছে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। গ্যাস লিকেজের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

