August 18, 2026, 9:16 am

বরিশালের বিএনপি নেতা এসএম জাকির হোসেন মারা গেছেন

বরিশালের বিএনপি নেতা এসএম জাকির হোসেন মারা গেছেন

বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাকির হোসেন (৫১) মারা গেছেন। তিনি গত ৪ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘জীবনের গল্প বাকি আছে অল্প’ বলে একটি পোস্ট দেন। দুই সপ্তাহের মধ্যে তিনি না ফেরার দেশে চলে গেলেন।

সোমবার (১৭ আগস্ট) নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকির হোসেন দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন।

গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু জানান, জাকির হোসেনের চিকিৎসার জন্য পরিবার, দল এবং তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহায়তায় দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হয়।

সোমবার বাদ আছর গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে জানাজা শেষে টিকাসার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা