August 18, 2026, 9:11 am

মহাসড়কে চাঁদাবাজি রোধে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়কে চাঁদাবাজি রোধে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন করেছেন। তিনি জানান, মহাসড়কে চাঁদাবাজি যে পক্ষ থেকেই হোক, তা ক্যামেরায় রেকর্ড হবে। এর ফলে চাঁদাবাজির প্রবণতা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, নতুন এই ব্যবস্থায় মহাসড়কের বিভিন্ন কার্যক্রম ক্যামেরার আওতায় আসবে, যা চাঁদাবাজি ও অন্যান্য অনিয়মের ক্ষেত্রে নজরদারি বাড়াবে। তিনি জানান, দেশের সব মহাসড়কে পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালু করা হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুরু করে ভুল-ত্রুটি সংশোধন করে অন্যান্য মহাসড়কে এটি বাস্তবায়ন করা হবে।

এআই ‘অটো ফাইন সিস্টেম’ এর মাধ্যমে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং ও উল্টো পথে চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। সংশ্লিষ্ট গাড়ির মালিককে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। জরিমানা একাধিকবার হলে গাড়ির নিবন্ধন বাতিলের বিষয়টি বিআরটিএর আইন অনুযায়ী নির্ধারিত হবে।

মহাসড়কে থ্রি-হুইলার ও নন-মোটরাইজড যানবাহন চলাচল নিয়েও কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে নন-মোটরাইজড কোনো ভেহিকেল অথবা থ্রি-হুইলার চলতে দেয়া হবে না। তবে গ্যাস স্টেশন, বাজার এলাকা ও নির্ধারিত স্ট্যান্ডে যাতায়াতের বিষয়টি বিবেচনায় নেয়ার জন্য হাইওয়ে পুলিশের প্রধানকে অনুরোধ করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়, নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়কে ১ হাজার ৪২৭টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মেঘনাঘাটে একটি ডাটা সেন্টারও রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা