August 17, 2026, 12:36 pm

ভিসা এজেন্ট ও দালালদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিল ভারতীয় হাইকমিশন

ভিসা এজেন্ট ও দালালদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিল ভারতীয় হাইকমিশন

ঢাকার ভারতীয় হাইকমিশন ভিসা প্রত্যাশীদের জন্য ভিসা এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে। সোমবার (১ আগস্ট) হাইকমিশনের পক্ষ থেকে এক বার্তায় এই সতর্কতা জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, কিছু অসাধু দালাল আবেদনকারীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের পাসপোর্টে ভারতীয় ইমিগ্রেশনের নকল স্ট্যাম্প ও অন্যান্য দেশের নকল ভিসা স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে।

হাইকমিশন আবেদনকারীদের জন্য কিছু সতর্কতা তুলে ধরেছে। প্রথমত, যেসব এজেন্ট নিশ্চিত ভিসা বা সহজে অনুমোদনের প্রতিশ্রুতি দেয়, তাদের প্রতি বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। ভিসা প্রক্রিয়াতে কোনো শর্টকাট নেই।

দ্বিতীয়ত, মিথ্যা বা পরিবর্তিত স্ট্যাম্প বা তথ্য সম্বলিত পাসপোর্ট জমা না দিতে বলা হয়েছে। এই ধরনের জালিয়াতি ভিসা যাচাইকরণ প্রক্রিয়ায় শনাক্ত করা হয়।

হাইকমিশন আরও জানায়, জাল বা বিকৃত নথিপত্র সম্বলিত আবেদনপত্র বাতিল করা হবে এবং ভবিষ্যতে ভিসা আবেদনের ওপর এর প্রভাব পড়বে। আবেদনকারীদের প্রকৃত ও সঠিক তথ্য ও নথিপত্র দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যদি কেউ প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে অবগত হন, তাহলে বিষয়টি visahelp.dhaka@mea.gov.in-এ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা