August 18, 2026, 9:16 am

বিএনপির নতুন স্থায়ী কমিটির সদস্যদের শ্রদ্ধা নিবেদন শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে

বিএনপির নতুন স্থায়ী কমিটির সদস্যদের শ্রদ্ধা নিবেদন শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন চার সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, "আমাদের দলের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করতে হবে। আমরা সরকারের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করব।"

অন্যদিকে, স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, "দেশনেত্রী খালেদা জিয়ারের ওপর অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে।" তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে বলেন, "তিনি এখন পর্যন্ত কোনো বিরোধী দলকে অবজ্ঞা করে কথা বলেননি।"

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী ও মো. ইসমাইল জবিউল্লাহ, পাশাপাশি বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা