প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার জঞ্জাল ও সংকট পেরিয়ে স্বাভাবিকভাবে দেশ পরিচালনা করতে পারছে, যা অনেক কিছু।
আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাস (১৮০ দিন) পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আতিকুর রহমান রুমন বলেন, "আজ আমাদের জনগণের সরকারের ১৮০ দিন পূর্তি। আমি শুধু বলবো, এই সরকার যে স্বাভাবিকভাবে চলছে, এটাই আপনাদের কাছে অনেক কিছু।"
বিগত সরকারের রেখে যাওয়া পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, "বিগত সরকার যে জঞ্জাল, যে অবস্থায়, ভঙ্গুর দশায় দেশকে রেখে গেছে, আমরা যে সরকার পরিচালনা করতে পারছি, তারেক রহমান যে সরকার পরিচালনা করতে পারছেন, এটাই কিন্তু অনেক বড় কিছু।"